ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭
শিরোনাম
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বড় ধরনের হামলার পরিপ্রেক্ষিতে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার ফলে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ওপেক প্লাসের আটটি দেশ অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে।
নেটফ্লিক্স এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা প্যরামাউন্টের সর্বশেষ প্রস্তাবের সাথে পাল্লা দেবে না। ওয়ার্নার ব্রস বোর্ড প্যরামাউন্টের প্রস্তাবটিকে ‘সেরা প্রস্তাব’ হিসেবে ঘোষণা করার পর নেটফ্লিক্স এই সিদ্ধান্ত নেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
পাকিস্তানে ইরানের সমর্থনে আয়োজিত বিক্ষোভে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। রোববার করাচি শহরে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে, খবর দিয়েছে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলী স্টার।
মধ্যপ্রাচ্যে শনিবারের ভয়াবহ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান সব পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা কেবল ‘মৃত্যু, ধ্বংস আর মানবিক বিপর্যয়ই’ ডেকে আনবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণ বা যেকোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় অপরাধীদের আশ্রয়ের কোন সুযোগ নেই।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
অবশেষে, আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সোমবার গভীর রাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
কক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১৫
বিশ্বজুড়ে পর্যটকদের সংখ্যা ১৮০ কোটির দিকে ধাবিত হওয়ায়, উপচে পড়া ভিড় সামলাতে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এখন বেশ কিছু বিতর্কিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
ফাগুনের রঙে রাঙিয়ে এলো বিশ্ব ভালোবাসা দিবস। আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি দিনটি উদ্যাপন করা হয়। দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব বা ভালোবাসা দিবস নামেও পরিচিত।
আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বাংলা সাহিত্যে কবিতা, কথাশিল্প, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব।
চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন–অরণ্যের মতো উপন্যাস উপহার দিয়ে দুই বাংলার সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, সেই মণিশংকর মুখোপাধ্যায় চিরবিদায় নিলেন।